পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ AM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ AM
ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাংচুর

ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাংচুর © টিডিসি ফটো

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী ব্যবসায়ী জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

জানা গেছে, অলিপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী সুরুজ আলী মোল্লা রোববার (২৮ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, চলতি মাসের ৬ তারিখে সুরুজ আলীর পরিবারের ওপর হামলার চেষ্টা চালায় একই এলাকার তৈয়ব আলীর ছেলে মোর্শেদ কামাল বাবু ও তার সহযোগীরা।

আরও পড়ুন: ক্রিকেটার সাকিবসহ অনেকের পুনর্বাসনের ব্যাপারে ভিপি সাদিক কায়েমের হুঁশিয়ারি

এই ঘটনায় থানায় অভিযোগ করার পর ২৭ সেপ্টেম্বর এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর প্রতিপক্ষরা আরও বেপরোয়া হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, মোর্শেদ কামাল, মাছুম মিয়া, তৈয়ব আলীসহ আরও কয়েকজন মিলে আবারও সুরুজ আলীর বাড়িতে হামলা চালায়। এতে জানালার থাই গ্লাস, পানি নিষ্কাশনের পাইপসহ বাড়ির বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাংচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ব্যবসায়ী সুরুজ আলী বলেন, ‘হামলার পরও সন্ত্রাসীরা আমাকে নিয়মিত হুমকি দিচ্ছে। আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কান্ত নাথ বলেন, ‘অভিযোগ পেয়ে বিষয়টি আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9