ট্রাকের ধাক্কা লেগে স্কুলছাত্র নিহত

২৮ এপ্রিল ২০১৯, ০৫:৪৬ PM

© সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্ট মোড় এলাকায় ট্রাকের ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

শনিবার চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত জেলা শহরের সবুজপাড়ার রাশেদ আহমেদের ছেলে স্কুলছাত্র রেদওয়ান আহমেদ। সে জেলার ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ছাত্র রেদওয়ান বাইসাইকেলযোগে শহরের সবুজপাড়া থেকে সিনেমা হলপাড়ায় যাচ্ছিল। কোর্ট মোড় এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে আহত রেদওয়ানকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোনিয়া আহমেদ রেদওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।

এসব বিষয়ে চুয়াডাঙ্গা থানার ওসি আবু জিহাদ খান জানান, স্কুলছাত্র রেদওয়ান নিহত হওয়ার ঘটনায় একটি ট্রাক আটক করা হয়েছে।

এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬