পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ PM
বাংলাদেশ পুলিশের লোগো

বাংলাদেশ পুলিশের লোগো © সংগৃহীত

পুলিশের লুন্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে।

এতে আর্থিক পুরস্কারের বর্ণনায় বলা হয়- পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা, চায়না রাইফেল ১ লাখ টাকা, এসএমজি ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি ৫ লাখ টাকা, প্রতি রাউন্ড গুলি ৫০০ টাকা।

তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬