র‍্যাব ও এসবিতে চুক্তিভিত্তিক প্রধান নিয়োগ

৩১ আগস্ট ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:১৮ PM
এসবি ও র‍্যাব প্রধান

এসবি ও র‍্যাব প্রধান © সংগৃহীত

চাকরির মেয়াদ শেষে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান গোলাম রসুল ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক একে এম শহিদুর রহমান। রবিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী অতিরিক্ত আইজিপি একে এম শহিদুর রহমানের অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করা হয়েছে। পাশাপাশি অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠান–সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে আগামী ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত তাঁকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

একই ধারায় এসবি প্রধান মো. গোলাম রসুলকেও অবসর-উত্তর ছুটি ও সুবিধা স্থগিত রেখে একই সময়সীমায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এ নিয়োগের ফলে বর্তমানে বাহিনীর চারটি গুরুত্বপূর্ণ পদ চুক্তিভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে। পদগুলো হলো—বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, পুলিশের বিশেষ শাখা (এসবি) ও র‍্যাব। তাঁদের মতে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ এসব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় অন্য কর্মকর্তারা পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬