নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১১ আগস্ট ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৬:৩৬ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © টিডিসি ফটো

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজরের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

আজ সোমবার (১১ আগস্ট) ঢাকা-৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে প্রতি কেন্দ্রে দুইজন আনসার সদস্য থাকলেও সামনের নির্বাচেন প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে।

তিনি বলেন, ‘দেশের গণমাধ্যমের সঠিক কাজের জন্য আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে।’

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি ঘোষণা করেছেন যে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়লো
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বাসের পর এবার যাত্রীবাহী ট্রেনে আগুন 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ এক ছা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সাড়ে ৩ কোটি টাকার কাজ করেছে জাকসু, বাজেট ছিল ১৮ লাখ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬