‌‌‘একটা সভ্য দেশে এমন ঘটনা কখনোই আশা করা যায় না’

১২ জুলাই ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৫:৩১ PM
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এই ঘটনাটা বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না। এটার জন্য যারা দায়ী, তাদের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘গতরাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও অস্ত্রসহ দুজনকে র‌্যাব ধরেছে। মেট্রোপলিটন পুলিশের কাছেও দুজন ধরা পড়েছে। এছাড়া ডিবির টিম কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই অসহিষ্ণুতা আমাদের কমিয়ে আনতে হবে। সমাজের নীতি-নির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবার চেষ্টায় এই সহিংসতা কমিয়ে আনতে হবে।’’

শনিবার (১২ জুলাই) রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা সবাইকে অনুরোধ করছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে সেটা যেন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়। আইন-শৃঙ্খলা বাহিনী সেটার যথাযথ ব্যবস্থা নেবে।’

অনেকে অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট কঠোরতা দেখাচ্ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যদি আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর না হতো, তাহলে পাঁচজনকে গ্রেপ্তার করা কীভাবে সম্ভব হতো? কাঠমান্ডুর বিমানের ফ্লাইটে ফেরত আসার সময় যে নারী টেলিফোন করেছিল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, যিনি তাকে পরামর্শ দিয়েছিলেন, তাকেও আইনের আওতায় আনা হয়েছে। চাঁদপুরের ঘটনাতেও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর এই কার্যক্রম কোনোভাবেই নির্লিপ্ততার পরিচায়ক নয়। কোথাও কোথাও সময়সাপেক্ষ হতে পারে, তবে যে কোনো ঘটনার পর আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি।’

বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬
ডায়েরি থেকে ছেঁড়া তিনটি পাতায় যা লিখলেন মেসি
  • ৩১ আগস্ট ২০২৬