আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনো ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

০২ আগস্ট ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৫:৪৪ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কিনা—জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।

আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেখানে সেনাবাহিনীর এক কর্মকর্তাও জড়িত। তাদের কার্যক্রম বন্ধ করতে কী উদ্যোগ নেওয়া হয়েছে? এক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

আওয়ামী অপতৎপরতার সঙ্গে সেনাবাহিনীর একজন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ রয়েছে- এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেহেতু তারা যদি কোনো ধরনের অপকর্ম করে তাহলে কোনো ধরনের ছাড় পাবে না।

সাংবাদিকদের উদ্দেশে এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা দেখছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কতটা কষ্ট করে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ- সত্যি ঘটনাটা প্রকাশ করেন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়।

গণমাধ্যম কি তাহলে এখন সত্য প্রকাশ করছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এ পর্যন্ত এগিয়েছে। আমি সবসময়ই বলি, আপনারা সত্য প্রচার করার কারণে বিদেশি মিডিয়াগুলোর মুখ কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু আগের মতো সরব হতে পারছে না।

শিক্ষাভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের আটকে দিল পুলিশ 
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে থামাতে ‘এন্টি-মেসি পরিকল্পনার’ কথা জানালেন ইং…
  • ১৫ জুলাই ২০২৬
স্মৃতিতে শহীদ ওয়াসিমের ১৬ জুলাই
  • ১৫ জুলাই ২০২৬
নাগরিকদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে: মির্জা ফখরুল
  • ১৫ জুলাই ২০২৬
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুই প্রশ্নের ভুলের জন্য পরীক্ষার…
  • ১৫ জুলাই ২০২৬
নতুন আইন আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফ…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence