নুরের ওপর হামলার ঘটনায় সাদিক কায়েমের নিন্দা

২৯ আগস্ট ২০২৫, ১১:৫৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
আবু সাদিক কায়েম

আবু সাদিক কায়েম © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এর ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবু সাদিক কায়েম।

আজ শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

তিনি আরও লিখেন, নুরুল হক নুর জাতীয় নেতা এবং ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াই-সংগ্রামে সম্মুখসারির যোদ্ধা। রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ এবং সেনাবাহিনীর এমন ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে আমাদের সংস্কারের অনেক পথ বাকি।

এর আগে রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দলটির সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

 

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬