ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর দাবি সাদিক কায়েমের

২৪ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:১১ AM
সাদিক কায়েম

সাদিক কায়েম © সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি পেছানোর দাবি জানিয়েছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সহ–সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম। রবিবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। 

সাদিক কায়েম বলেন, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। কিন্তু এই সময়ের মধ্যে অনেকে বিভাগের পরীক্ষা রয়েছে। কারও অ্যাসাইনমেন্ট, কারও প্রেজেন্টেশন এবং ফাইনাল-মিডটার্ম। কিন্তু নির্বাচন উপলক্ষে যে উৎসবমুখর পরিবেশ ও প্রচারণা চলছে, সে কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। তাই আমাদের দাবি, সব পরীক্ষাগুলো যেন ৯ সেপ্টেম্বরের পরে নিয়ে যাওয়া হয়। এটা শিক্ষার্থীদেরও দাবি। 

তিনি আরও বলেন, ইতোমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনার বরাবর জানিয়েছে, তারাও যেন বিষয়টি আমলে নিয়ে পরীক্ষা পেছানোর ব্যবস্থা করে। যেহেতু সারাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, এবং ডাকসুর মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে যাচ্ছে। তাই আমাদের দাবি, পরীক্ষাগুলো যেন পিছিয়ে দেওয়া হয়।

সাদিক বলেন, বিজনেস ফ্যাকাল্টির সমস্যা আছে। তাদের বসার জায়গা কম। লাইব্রেরি সংস্কার করব।  বিজনেস ফ্যাকাল্টির খাবারের দাম অনেক বেশি। এখানে এক ধরনের বাণিজ্য করা হয়।

তিনি আরও বলেন,  ক্লাসে পাঠদানের কোয়ালিটি বাড়াতে হবে। শিক্ষকদের পড়াশোনার মান অনেক গা ছাড়া দেওয়া ভাব। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে। এখানে যে রাজনীতি করতে চায়, এবং যে চায় না, সবাই সমান অধিকার ভোগ করবে।

ঢাবির শিবিরের সাবেক এই সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুনিয়র স্কলার, আর শিক্ষকরা সিনিয়র স্কলার। কিন্তু ক্লাসে পাঠদানের ক্ষেত্রে কোয়ালিটি নিশ্চিত করা হয় না। শিক্ষকরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ‌সিরিয়াস হয়ে ক্লাস নেন, অথচ ঢাবির ক্ষেত্রে যেন গা ছাড়া ভাব। তাই আমরা 'টিচার্স ইভাল্যুয়েশন সিস্টেম' চালু করতে চাই। তার বক্তব্য, আগামীতে যেন এমন হয়, ঢাবিতে যে রাজনীতি করতে চায় তার অধিকার থাকবে; আবার যে রাজনীতি করতে চায় না, তারও রাজনীতি না করার স্বাধীনতা থাকবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬