গোপালগঞ্জে একযোগে ৮ আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২১ আগস্ট ২০২৫, ১১:৫৯ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
পদত্যাগকারী আওয়ামী লীগের ৮ নেতার সংবাদ সম্মেলন

পদত্যাগকারী আওয়ামী লীগের ৮ নেতার সংবাদ সম্মেলন © টিডিসি

আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতেও থাকবেনা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুরের আওয়ামী লীগের ৮ নেতা।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়ে একথা বলেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন, মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মনজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহ প্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া,৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আক্কাচ চোকদার, ননীক্ষির ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ৮ জন আওয়ামী লীগ নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মনজ মৌলিক।

তিনি বলেন, আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সকল পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো । আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতেও থাকবেনা।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9