বিপুল পরিমাণ রুপি-টাকার জাল নোটসহ কারবারি গ্রেপ্তার

১৭ আগস্ট ২০২৫, ০১:৪২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৬:৩৯ PM
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম © টিডিসি

আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় জাল রুপিসহ রফিকুল ইসলাম রফিক (৪২) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী এলাকার মৃত মান্নান সিকদারের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় থাকতেন বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) নামের একজনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ভারতীয় ৩৯ হাজার ৫০০ জাল রুপি অর্থাৎ ৫০০ রুপি মানের ৭৯টি নোট ও বাংলাদেশী ১ লক্ষ ১৬ হাজার জাল টাকা অর্থাৎ ৫০০ টাকা মানের ২৩২টি নোট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের জাল টাকা ও ভারতীয় জাল রুপির কারবার করে আসছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950