জাল টাকা প্রস্তুতকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

২৩ জুন ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
গ্রেপ্তারকৃত জাল টাকা চক্রের চার সদস্য

গ্রেপ্তারকৃত জাল টাকা চক্রের চার সদস্য © সংগৃহীত

পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে জাল টাকা প্রস্তুতকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩ হাজার জাল টাকা জব্দ করা হয়েছে। রবিবার (২২ জুন) সন্ধ্যায় তাদের আটক করা হয়। সোমবার (২৩ জুন) তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের  রিকাত শেখের ছেলে সবুজ শেখ (৩২), দ্বারিয়াপুর কান্দাপাড়া গ্রামের মৃত তারা প্রামাণিকের ছেলে শাহিদুল প্রামানিক (৪০), জুগ্নিদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আতিক মোল্লা (২৩) ও কাংলাকান্দা গ্রামের সেলিম ফকিরের ছেলে সবুজ ফকির (৩৩)।

র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার বৃহস্পতিপুর মাজার বটতলা এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখানে থাকা জাল টাকা প্রস্তুতকারী চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫৩ হাজার জাল টাকা, ৩টি বাটন মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৩৯৫ টাকা।

তিনি বলেন, আটককৃতরা র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে জানিয়েছে, তারা পাবনাসহ বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন হাট-বাজারে জাল টাকা দিয়ে ফলমূল, সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে বিক্রেতাদের প্রতারিত করে আসছিল।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-এ (বি) ধারায় মামলা দায়েরসহ আটককৃতদের আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

‘প্রটেকশন দেওয়া সম্ভব নয়’, মুফতি ফয়জুলের অনুষ্ঠানে অনুমত…
  • ২৪ জুলাই ২০২৬
আন্দোলনে অংশ না নিতে নির্দেশ দেওয়ায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের …
  • ২৪ জুলাই ২০২৬
১২ প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান দিল সরকার
  • ২৪ জুলাই ২০২৬
চুল পড়া কমাতে লাইট থেরাপি উদ্ভাবন বিজ্ঞানীদের, কার্যকারিতা…
  • ২৪ জুলাই ২০২৬
জেলেদের জালে ধরা পড়ল বিরল ‘সোলজারফিশ’
  • ২৪ জুলাই ২০২৬
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী…
  • ২৪ জুলাই ২০২৬