জাল সনদে ১৮ বছর শিক্ষকতা আওয়ামী লীগ নেতার স্ত্রীর

২৩ জুলাই ২০২৫, ১১:২২ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৭:২৪ AM
জাল সনদে চাকরির অভিযোগ পত্র

জাল সনদে চাকরির অভিযোগ পত্র © টিডিসি

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা বিজলী বিএল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা বেগমের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে ১৮ বছর চাকরি করার অভিযোগ উঠেছে। এই সনদ দিয়ে নিয়োগ নিয়ে সরকারি কোষাগার থেকে প্রায় ৩০ লক্ষ টাকা বেতন-ভাতা উত্তোলন করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় সবুজ হোসেন নামের একজন জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। জাল সনদে চাকরি করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু'র স্ত্রী। 

অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার বদলগাছী উপজেলার কোলা বিজলী বিএল উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক ফাতেমা বেগম ২০০৬ খ্রিষ্টাব্দে পাস করা একটি জাল শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে নিয়োগ নিয়েছেন। ওই শিক্ষিকার শিক্ষক নিবন্ধন সনদের রোল নাম্বার দিয়ে এনটিআরসিএ এর ওয়েবসাইটে সনদধারীর কোনো তথ্য আসে না। শুধুমাত্র ওই সনদের তথ্যই আসে। 

অভিযোগে আরও বলা হয়, তিনি ওই বিদ্যালয়ে ২০০৮ খ্রিস্টাব্দে নিয়োগ নিয়ে এমপিওভুক্ত হয়ে তখন থেকে এ পর্যন্ত তিনি চাকরি করে সরকারি কোষাগার থেকে প্রায় ৩০ লক্ষ টাকা বেতন-ভাতা উত্তোলন করে আত্মসাৎ করে যাচ্ছেন। এরমধ্যে তিনি গত ২০২০ খ্রিষ্টাব্দ থেকে উচ্চতর স্কেলে বেতন নেন। তার স্বামী ফাসিস্ট দল আওয়ামীলীগের উপজেলা সভাপতি হওয়ায় তিনি একটি জাল শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে সবার অগোচরে ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সহযোগিতায় চাকরি করে যাচ্ছেন। সেই সনদ যাচাই করা হলে তার শিক্ষক নিবন্ধন সনদটি জাল বলে প্রমাণিত হবে। তার নিয়োগ কালীন শিক্ষক নিবন্ধন সনদ এর রোল নম্বর ২১০১০১১৭ এবং নিবন্ধন নম্বর ৬১০৪২২৮। সেই সনদের আবশ্যিক বিষয়ে প্রাপ্ত নম্বর ৪৩ এবং ঐচ্ছিক বিষয়ের প্রাপ্ত নম্বর ৪০। এবং তার ইনডেক্স নং R১০৩৬৫৮৯।

চাইলে তার সনদ সঠিক দাবি করে অভিযুক্ত শিক্ষক ফাতেমা বেগম পাল্টা প্রশ্ন করে বলেন, আপনাকে কেনো আমি তথ্য দেবো? আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে আমি তাদের কাছে দেবো। 

এ বিষয়ে তথ্য চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ কুমার মন্ডল বলেন, আমার জানামতে তার সনদের কোন সমস্যা নেই। এরপর তার সনদসহ অন্যান্য কাগজপত্র বা তথ্যদি চাইলে তিনি তা দেননি। 

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, আমি এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সে অনুসারে আগামী তিন কর্মদিবসের মধ্যে তার সকল সনদের কপি জমা দিতে বলা হয়েছে। তার শিক্ষক নিবন্ধন সনদ যদি জাল হয় তাহলে যাচাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence