গোপালগঞ্জের সহিংসতায় নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

২১ জুলাই ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:২৮ PM
গোপালগঞ্জ পৌর কবরস্থানের ফটক

গোপালগঞ্জ পৌর কবরস্থানের ফটক © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় নিহত ৩ জনের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তারা মরদেহ উত্তোলনের আবেদন জানালে আদালত তা অনুমোদন করেন। একইসঙ্গে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়। এর আগে, রোববার নিহত এই তিনজনের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রোজী।

নিহত ওই তিনজন হলেন, রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা। এদিকে দুপুর ১২টা পর্যন্ত পৌরসভার গেটপাড়া কবরস্থানে ম্যাজিস্ট্রেট আসেননি। তবে সেখানে পুলিশ সদস্যরা অপেক্ষা করছিলেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, আদালতের নির্দেশে আজ দুপুরে পৌরসভার গেটপাড়া কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের এবং টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ উত্তোলন করা হবে। এরপর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা মোল্লা গুলিতে নিহত হন। তখন ময়নাতদন্ত ছাড়া তাদের দাফন করা হয়। এরপর ১৯ জুলাই এ ঘটনায় হত্যা মামলা হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9