৪টি বাস্তব সংকেত দিচ্ছে গোপালগঞ্জের হামলা: আলী আহসান জোনায়েদ

১৬ জুলাই ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৮:৩৮ PM
গোপালগঞ্জে হামলা ও আলী আহসান জুনায়েদ

গোপালগঞ্জে হামলা ও আলী আহসান জুনায়েদ © ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সৃষ্ট পরিস্থিতি চারটি বাস্তব সংকেত দিচ্ছে নবলে জানিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহবায় আলী আহসান জুনায়েদ। বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন তিনি। 

ফেসবুক পোস্টে আলী আহসান জুনায়েদ জানিয়েছেন, ‘সারজিস, নাসিরের সাথে কথা হয়েছে। নাহিদ, হাসনাত ও আখতারকে ম্যাসেজ করেছি। হামলা চলছে। পরিস্থিতি খারাপ শুনলাম। এখনো সবাই নিরাপদ, কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। এই হামলার বিহিত করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলছি, রাষ্ট্রে বিপ্লবী সংস্কার ছাড়া সামনে এগোনোর কোনো পথ নেই। এই হামলা চারটি বাস্তব সংকেত দিচ্ছে- পুলিশ সংস্কার হয়নি, তাই পুলিশ বসে থেকে হামলা দেখছে; লীগের বিচার শুরু হয়নি, তাই গোপালগঞ্জ এখনো ফ্যাসিবাদের ঘাঁটি; ইন্টেরিম সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ এবং সংস্কার বাদ দিয়ে রাজনীতি করার প্রতি বেশি আকর্ষণ থাকায় ৫ আগস্টের আগের পরিস্থিতিই বহাল আছে।’

আপ বাংলাদেশের আহবায়ক আলী আহসান জুনায়েদ আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানকে রূপ দিতে হবে পূর্ণ বিপ্লবে। নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে আপামর ছাত্র-জনতার আত্মত্যাগের বিপ্লবী রঙে। আমরা থামছি না ইনশাআল্লাহ।’

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9