আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি: নাহিদ ইসলাম

১৬ জুলাই ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০২:১১ PM
সমাবেশে নাহিদ ইসলাম

সমাবেশে নাহিদ ইসলাম © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি’। আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির সমাবেশে তিনি এ কথা বলেন। 

নাহিদ বলেন, আজকে গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার বিচার যদি না হয় তাহলে আমরা আবার আসেবা। নিজ হাতে মুজিববাদ মুক্ত করবো।

আজ পৌনে ২টার দিকে সমাবেশের মঞ্চে উঠেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ সময় নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারীসহ অনেককে দেখা গেছে। মঞ্চে উঠেই স্লোগান দিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।

এর আগে সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাসজুড়ে চলমান পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার সকালে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পুলিশের একটি টহল গাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা গোপালগঞ্জে পৌঁছান।

মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950