ইসির অধীনে থাকছে না এনআইডি, গঠিত হচ্ছে আলাদা কমিশন

০৪ মার্চ ২০২৫, ০৬:৩৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫১ PM

© সংগৃহীত

বর্তমান সরকার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) আওতার বাইরে রাখতে চাচ্ছে। এ লক্ষ্যে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি স্বতন্ত্র কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা শেষে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পর্যালোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটির সভার আয়োজন করে।

উপদেষ্টা পরিষদের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের আওতায় না রেখে একটি সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হবে। একইসঙ্গে, জন্মনিবন্ধন সনদ, এনআইডি এবং পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে অনাবশ্যক জটিলতা ও জনদুর্ভোগ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে সমন্বয় করে মন্ত্রিপরিষদ বিভাগ সংশোধিত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করতে পারবে।

ট্যাগ: জাতীয়
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬
কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর
  • ২১ এপ্রিল ২০২৬
৭ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্…
  • ২১ এপ্রিল ২০২৬
পাবনায় ৩ লক্ষাধিক শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে: সিভিল…
  • ২১ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন মুহিব,ইউক্রেনের ড্রোন…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ন…
  • ২১ এপ্রিল ২০২৬