এবারের ঈদে ৯ দিন ছুটি মিলবে যেভাবে

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
ক্যালেন্ডার

ক্যালেন্ডার © টিডিসি ফটো

এপ্রিল মাসের ৩ তারিখ সোমবার। এই একদিনের ছুটি কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সরকারিসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আসন্ন ঈদুল ফিতরে ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

ইসলামীক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী, দেশে এবারের ঈদ সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একদিন পর মঙ্গলবার যদি ঈদ হয়, এবার স্বাভাবিক ভাবেই টানা ৯ দিনের ছুটি পাবেন।

ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ ও ২৯ মার্চ (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এদিকে উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

এ হিসাবে সরকারি কোনো চাকরিজীবী যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরো ৩ দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার। সেক্ষেত্রে সবমিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবীরা।

এছাড়াও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির পরদিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) যদি ছুটি ম্যানেজ করা যায় তাহলে ৮ দিন ছুটি ভোগ করতে পারবেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close