অপারেশন ডেভিল হান্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকার যৌথ বাহিনীর সমন্বয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য আহ্বায়ক মো. সারজিস আলম।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ওই পোস্টে সারজিস জানান, এ পর্যন্ত অপারেশনে গাজীপুরের ১৩ থানায় ৮৫ জন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন। পোস্টে তিনি লিখেন, গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৩ থানায় এখন পর্যন্ত আটক ৮৫ জন। অভিযান চলমান আছে।

এ ছাড়া ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এ শেখ হাসিনার দোসর ডিআইজি মোল্লা নজরুল, এসপি মান্নান, এসপি হাসনাত এবং এসপি আসাদুজ্জামান গ্রেপ্তার।

 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬