ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, নিহত ২

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM

© সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পাথরবোঝাই একটি ট্রাকের দুমড়ে মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বিরামপুরের ঘোড়াঘাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাকের চালক পঞ্চগড় সদর উপজেলার মাহাবুব হোসেন ও চালকের সহকারী (হেলপার) তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আরিফ হোসেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, বিরামপুর থেকে আসা একটি পাথরবোঝাই একটি ট্রাক রাতে বিরামপুরের ঘোড়াঘাট এলাকায় রেলক্রসিং পার হচ্ছিল। এসময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। আর গুরুতর আহত হন চালক। এ অবস্থায় চালক মাহাবুবকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

স্থানীয় লোকজন জানান, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এ দুর্ঘটনা ঘটে। গেটম্যানের অসচেতনতার কারণে এমন দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনার পর থেকে গেটম্যান পলাতক।

এদিকে দুর্ঘটনার কারণে রাতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ভোর থেকে স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার ওপর ট্রাকটি পড়ে থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে দিনাজপুর-ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাথরসহ ট্রাকটি রাস্তা থেকে সরানো হচ্ছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, ট্রেনের ধাক্কায় পাথরবোঝাই ট্রাকের হেলপার নিহত হয়েছেন এবং গুরুতর আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬