দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং

২৯ জানুয়ারি ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ © টিডিসি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শহরের ৯টি ওয়ার্ডের ওএমএসের চাল বিতরণ কার্যক্রম এবং বনরূপা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের মনিটরিং টিম ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে বনরূপা বাজার পরিদর্শন  করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, জেলা প্রশাসনের এনডিসি মো. শামীম আহমেদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুপময় চাকমা, ট্যাগ অফিসার কনক বড়ুয়া, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক তাপস দাশ প্রমুখ।

আরও পড়ুন: বরগুনায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, ‘পবিত্র রমজান মাসকে সামনে রেখে  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে আমরা জেলা প্রশাসনের পক্ষ আজ সকাল থেকেই ওএমএস কার্যক্রম ও বনরূপা বাজার পরিদর্শন করেছি।’

কেউ যাতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬