ইচ্ছেপূরণে উপদেষ্টা নাহিদের বাসায় ভাইরাল রিকশাচলক সুজন

২৯ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
নাহিদ ইসলাম, মোহাম্মদ সুজন, হাসান এনাম

নাহিদ ইসলাম, মোহাম্মদ সুজন, হাসান এনাম © সংগৃহীত

গত বছর ছাত্র আন্দোলনে যখন উত্তাল ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের স্যালুট জানিয়ে আন্দোলনে সমর্থন দেন রিকশাচালক মোহাম্মদ সুজন। এরপরই নেট-জগতে ভাইরাল হয়ে যান তিনি। সাধারণ ছাত্রদের স্যালুট দিয়ে সবার মনেও জায়গা করে নেন তিনি।

তবে আন্দোলনের পরে সুজনের সেই স্যালুটের কথা মনে রেখেছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা। তাই তো ক্যাম্পাসজুড়ে থাকা দেয়ালচিত্রেও জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সুজন।

এবার সেই সুজন দেখা করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে। বুধবার (২৯ জানুয়ারি) ফেসবুকে নিজের আইডিতে এ তথ্য জানিয়ে একটি পোস্ট দেন হাসান এনাম নামের একজন।

পোস্টে হাসান লেখেন, ‘সুজন মামার স্যালুটের ছবিটার কথা মনে আছে আপনাদের? আমরা সুজন মামাকে খুঁজে বের করেছি। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল থেকে আমরা জুলাইয়ের আইকনিক ফিগারদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছিলাম।’

‘মামা অনেক কষ্টের সাথে বললেন, “ভাইরাল হওয়ার পর অনেকেই মনে করে আমি অনেক কিছুই পাইছি, কিন্তু আমি তো কিছুই পাই নাই।” সুজন মামা রাস্তার মোড়ে মোড়ে নিজের স্যালুট দেওয়ার ছবি দেখে এক পত্রিকা অফিসে কল দিয়ে জানতে চেয়েছিলেন, এই যে তার ছবি দিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে, এ জন্য তাকে কোনো সাহায্য করা হবে কি না? পত্রিকা অফিস থেকে নাকি বলা হয়েছিল, এগুলো তাদের কাজ না।’

উপদেষ্টা নাহিদও তাকে মনে রেখেছেন জানিয়ে তিনি বলেন, ‘সুজন মামা কথায় কথায় জানালেন তার ইচ্ছা নাহিদ ইসলামের সাথে দেখা করার। নাহিদ ইসলামের বাসায় যাওয়ার পর দেখা গেল নাহিদ ইসলাম তার ড্রইং রুমে যত্ন করে সুজন মামার ছবি টানিয়ে রেখেছেন।’

সুজনকে সহযোগিতার বিষয়ে হাসান এনাম বলেন, ‘আমরা চেষ্টা করছি, সুজন মামার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করতে। সুজন মামারা না হাসলে বাংলাদেশ ভালো থাকবে না।’

উল্লেখ্য, রিকশাচালক সুজন কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় থাকেন। অভাবের সংসারে তার পরিবারে আছেন স্ত্রী-কন্যা আর অসুস্থ শাশুড়ি।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence