হরতাল-অবরোধসহ ফেসবুকে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
ফেসবুক পেজ

ফেসবুক পেজ © লোগো

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ফেব্রুয়ারি মাসে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে দলটির ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা দেন।

পোস্টে বলা হয়, ১৯৭১ সালে সুমহান মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশ আজ ক্ষত-বিক্ষত, রক্তাক্ত জনপদ। অবৈধ ও অসাংবিধানিক জোরপূর্বক ক্ষমতা দখলদার ইউনূস ও তার দোসরদের সীমাহীন ধ্বংসযজ্ঞ ও তাণ্ডবে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত প্রাণপ্রিয় মাতৃভূমি আজ প্রতিহিংসার দাবানলে দাউ দাউ করে জ্বলছে। উগ্র-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও তার দোসরদের হটাও ও বাংলাদেশ বাঁচাও। দেশের গণতন্ত্র আজ নির্বাসিত। মানবাধিকার আজ ভূ-লুণ্ঠিত, গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বিসর্জিত। আইনের শাসন অস্তমিত।

ফেসবুকে দেওয়া আওয়ামী লীগের কর্মসূচিগুলো হলো
১-৫ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিতরণ, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি, ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল।

দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সব কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয় ফেসবুকের দেওয়া ওই পোস্টে।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬