জনগণ থেকে বিচ্ছিন্ন হলে ৫ আগস্টের মতো পরিণতি হবে: তারেক রহমান

২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির একটি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।  

তারেক রহমান বলেন, বিএনপির ওপর মানুষ আস্থা রাখতে চাইছে। কিন্তু এই আস্থা যারা নষ্ট করবে, তারা কোনোভাবেই ছাড় পাবে না। মানুষ যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে না থাকে, সেই দলের কোনো সার্থকতা নেই।

তিনি আরও বলেন, জনবিচ্ছিন্ন কোনো দল বা ব্যক্তির পরিণতি ৫ আগস্টের মতোই হবে। তাই নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে।

বিএনপির জনপ্রিয়তা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বিএনপি জনপ্রিয় কি না, সে সিদ্ধান্ত জনগণ নেবে। আমাদের জনগণের সাথে থাকতে হবে এবং তাদের সাথে সংযোগ বজায় রাখতে হবে।

তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ধৈর্য্য ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, কারো পক্ষে একাকী সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তারেক রহমান বলেন, বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায়। আমরা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬