গুরুত্বপূর্ণ রেল রুটে বিআরটিসির বাস চালু, ট্রেনের টিকিটেই ভ্রমণ

২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
বিআরটিসি

বিআরটিসি © সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাছল বন্ধ রয়েছে। এ অবস্থায় ট্রেনের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোয় যাত্রী পরিবহনের জন্য বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

তিনি জানান, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেলের টিকিট দিয়ে বিআরটিসির বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া এসব স্থান থেকে এই সার্ভিসের মাধ্যমে ঢাকায় আসতে পারবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিআরটিসির এই বাস সার্ভিস চালু থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেল বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে রাত ১২টা পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে উঠেননি রানিং স্টাফরা।

এর ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। রানিং স্টাফের মধ্যে আছেন-ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার পরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬