এপেক্স গল্ফ টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
 এপেক্স গল্ফ টুর্নামেন্ট-২০২৫

এপেক্স গল্ফ টুর্নামেন্ট-২০২৫ © সংগৃহীত

ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে 'এপেক্স গল্ফ টুর্নামেন্ট-২০২৫' এর অনুষ্ঠান বুধবার ২২ জানুয়ারি থেকে শনিবার ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। এপেক্স ফুটওয়্যার লিমিটেড আয়োজিত এই অনুষ্ঠানে দেশবরেণ্য গল্ফাররা অংশগ্রহণ করেন।

শনিবার (২৫ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী, প্রধান পৃষ্ঠপোষক, আর্মি গল্ফ ক্লাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আরও গৌরবমন্ডিত করতে উপস্থিত ছিলেন- এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ, হেড অব মার্কেটিং রায়হান কবির। এবং আর্মি গল্ফ ক্লাব-এর প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই টুর্নামেন্টটি আর্মি গল্ফ ক্লাবের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে, যেখানে ৮৩৬ জন গল্ফার অংশগ্রহণ করেছেন-এটি ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। এই অভূতপূর্ব অংশগ্রহণ টুর্নামেন্টটির জনপ্রিয়তা এবং সফল ব্যবস্থাপনার উজ্জ্বল প্রতিচ্ছবি।

এপেক্স ফুটওয়্যার লিমিটেড এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এপেক্স বিশ্বাস করে, এই ধরনের আয়োজন শুধু খেলাধুলার প্রসারেই নয়, বরং বন্ধুত্ব, সম্প্রীতি এবং সমাজের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬