নিখোঁজ মেয়ের রক্তাক্ত ভিডিও দেখে বাবার হার্ট অ্যাটাক 

২৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ভাঙ্গা থানা, ফরিদপুর

ভাঙ্গা থানা, ফরিদপুর © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থী ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাত থেকে অজ্ঞাত সড়কের পাশে ঠোঁট কাটা রক্তাক্ত অবস্থায় বসে ওই ছাত্রীর কান্নার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আর এই ভিডিও দেখে হার্ট  অ্যাটাক করেছেন মেয়েটির বাবা। 

এদিকে ভাইরাল ভিডিওটি কোন থানা এলাকায় এখনও সে তথ্য পায়নি স্বজন ও পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রবিবার (২৬ জানুয়ারি) ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভাঙ্গা উপজেলার উত্তর কাউলীবেড়া গ্রামের ওই ছাত্রী মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পায়নি।

শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত থেকে অজ্ঞাত সড়কের পাশে ঠোঁট কাটা রক্তাক্ত অবস্থায় সে বসে কাঁদছিল। এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। অজ্ঞাত সড়কের পাশে আহত মেয়েটির ভিডিও দেখে বাবা হৃদরোগে আক্রান্ত হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় গ্রামবাসী।

এলাকাবাসী জানিয়েছে, মেয়েটি সহজ সরল ও সুস্বাস্থ্যের অধিকারী। কওমি মাদ্রাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থী। ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, কেউ তাকে তুলে নিয়ে যাওয়ার সময় মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে অথবা কেউ তাকে তুলে নিয়ে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে গেছে। ভিডিওতে দেখা যায় ওই মেয়েটির ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। মেয়েটিকে উদ্ধার করে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, ‘মেয়েটি নিখোঁজ হওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। রাতে রক্তাক্ত অবস্থায় ওই মেয়েটির ভিডিওটা দেখেছি। বিভিন্ন থানায় মেসেজ দেওয়া হয়েছে। ভিডিওর মেয়েটি ওই নিখোঁজ মাদ্রাসাছাত্রী নাকি অন্য কেউ সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬