গণঅভ্যুত্থানে পলিসি মেকিং ও মাঠ পর্যায়ে সক্রিয় ছিল শিবির: সাদিক কায়েম 

২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
প্রকাশনা উৎসবে সাদিক কায়েম

প্রকাশনা উৎসবে সাদিক কায়েম © সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে ইসলামী ছাত্র শিবির পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সক্রিয় ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সরকারি কলেজে তিন দিনব্যাপি প্রকাশনা উৎসব উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাদিক কায়েম  বলেন, ‘এ আন্দোলনে ছাত্রদল, ছাত্র আন্দোলন, খেলাফতে মজলিসসহ প্রায় সকল ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছিল। যার ফলে আমরা আজাদী পেয়েছি। নতুন বাংলাদেশে আমাদের স্বপ্ন হচ্ছে এখানে কোনো বৈষম্য থাকবে না, কেউ দাস হয়ে থাকবে না। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সবাই তাদের আইডিয়া উপস্থাপন করবে। ছাত্ররা যার আইডিয়া ভালো লাগবে তার আইডিয়া  রিসিভ করবে এবং যার আইডিয়া ভালো লাগবে না তার সমালোচনা করবে। এখানে কেউ হকিস্টিক-অস্ত্র প্রদর্শন করবে না।’ 

তিনি আরও বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানে যে ঐক্য ছিল তা বিনষ্ট করার জন্য পতিত শক্তি এবং তাদের দোসররা নানা চক্রান্ত করছে। এ জায়গায় আমাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সব সময় এদেশের আপামর ছাত্র জনতার কাছে সুস্থ ধারার রাজনীতির প্রতি আহ্বান করে আসছে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর শহর শিবিরের সভাপতি মহররম আলী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি জুবায়ের হোসেন, শেখ বেলায়েত হোসেন, মুজাহিদুল ইসলাম প্রমুখ। 

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬