সীমান্তে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয় নাগরিকরা

২৭ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM

© সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আহাদ আলী (৩৪)। তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এওলাছড়া বস্তি এলাকার ইউনুছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ বলেন, ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোনো ধরনের সমস্যা রয়েছে কি-না এ ব্যাপারে আমার জানা নেই।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রয়েছে। হত্যাকারী ভারতীয় নাগরিক বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ: কৃষক
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬