নোয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার

২৪ জানুয়ারি ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
সুধারাম মডেল থানা

সুধারাম মডেল থানা © সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকরে মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা শহর মাইজদীর হাউজিং বালুর মাঠের নুর মহলের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাত ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মাহামুদুর হাসান (২৫) জেলার বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী গ্রামের খলিলুর রহমান মহুরিবাড়ির মো. হারুন অর রশীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহাদুর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি মোবাইল ফোন সার্ভিসিং দোকানে কাজ করতেন। ছয় মাস ধরে তিনি মাইজদী শহরের হাউজিং বালুর মাঠ এলাকার নুর মহলে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে জানা যায়, একটি মেয়ের সঙ্গে মাহামুদুর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক ভেঙে যাওয়ায় তিনি আনমনা হয়ে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সবার অগোচরে ভাড়া বাসার নির্মাণাধীন একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: হামলায় জড়িত থাকা বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মী মেহেদী গ্রেফতার

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুর ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬