বোমা হামলার হুমকি

বিমানে তল্লাশি চালিয়ে মেলেনি বোমাসদৃশ কোনো বস্তু

২২ জানুয়ারি ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
ইতালির রোম থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি নিরাপদে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে

ইতালির রোম থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি নিরাপদে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে © সংগৃহীত

বোমা হামলার হুমকি দেওয়া ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ও যাত্রীদের ব্যাগ তল্লাশি করে কোনো বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি। আজ বুধবার (২২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

কামরুল ইসলাম বলেন, পুরো বিমান তল্লাশি করে বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে। কোথাও বিস্ফোরক বা কিছু পাওয়া যায়নি।
 
কিছুক্ষণের মধ্যে যাত্রীদের ব্যাগেজ ফেরত দেয়া হবে জানিয়ে তিনি বলেন, তল্লাশি প্রায় শেষ। থ্রেট ও তল্লাশির বিষয়ে গণমাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন যেসব খাবার দেওয়ার প্রস্তাব

এর আগে কামরুল ইসলাম জানিয়েছিলেন, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয়, ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে বিমান থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এ হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন: দেশের প্রথম নারী ফরেস্টার কে এই মিতা তঞ্চঙ্গ্যা

এদিকে সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট বিমানটির ভেতর প্রবেশ করে। এরপর বোমা ডিসপোজাল ইউনিট বিমানের ভেতরে সিট, করিডর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালিয়েছে। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ বিমানেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬