সব দলই একটি ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা অনুভব করেছে: জামায়াত সেক্রেটারি

১৬ জানুয়ারি ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলই একটি ঘোষণাপত্র হওয়ার প্রয়োজন অনুভব করেছে। তবে তাড়াহুড়ো করলে ৫ই আগস্টে গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করতে গিয়ে ভুলভ্রান্তি হতে পারে। তাই সময় নিতে হবে। এতে রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে মতবিনিময় করতে হবে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

জামায়াত সেক্রেটারি বলেন, জুলাই অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষাকে ধারণ করে অভ্যুত্থানের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার পূর্বাপর ইতিহাসসহ সবকিছু মিলিয়ে একটা সুলেখিত ঘোষণাপত্র কিভাবে তৈরি করা যায় সে আলোচনা বৈঠকে হয়েছে। আমরা আলাদা আলাদাভাবে প্রস্তাবনা দিব। পরবর্তীতে সবগুলোকে একত্র করে একটি সুন্দর ঘোষণাপত্র তৈরি করা হবে।

বিস্তারিত আসছে...

বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬