সচিবালয় গেটে পুলিশ-শিক্ষার্থীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

০৮ জানুয়ারি ২০২৫, ১২:০২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM

সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্সের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সামনে রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, বোর্ড অব ট্রাস্টির (বিওটি) অপসারণ এবং স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তাসহ ৯ দফা দাবিতে আন্দোলন করছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এদিন তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান করার সময় পুলিশের সঙ্গে প্রথমে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
  • ০৭ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়…
  • ০৭ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬