নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক বরখাস্ত 

০৫ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় © টিডিসি ফটো

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃতরা হলেন- নাগডরা সরকারি শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফ আহমেদ। আরেকজন হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অঞ্জন সরকার।

আজ রবিবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানান নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম। গত ২৬ ডিসেম্বর তারিখে স্বাক্ষরিত পৃথক দুটি পত্র হতে দুজন শিক্ষক বরখাস্তের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। 

জানা গেছে, তারা দুজনই কলমাকান্দা থানায় মামলার আসামি এবং ইতোমধ্যে তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করেছে পুলিশ।

বাংলাদেশ সার্ভিস রুল (বি.এস.আর.) পার্ট-১ এর ৭৩ বিধির নোট (২) এবং সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ (২) মোতাবেক পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার তারিখ (৮ ডিসেম্বর) হতে দুজনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের সময় কার্যকর করা হবে ওই পত্রের উল্লেখ রয়েছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬