‘তারেক রহমানের দেশে ফেরার উপযুক্ত পরিবেশ হয়নি’

০৫ জানুয়ারি ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমেদ © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনও উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। তবে তিনি অবশ্যই দেশে ফিরবেন। রবিবার (৫ জানুয়ারি) যুক্তরাজ্য সফর শেষে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি একথা বলেন।

তিনি বলেন, শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় বিএনপি। তবে এটা যেনো কিংস পার্টির মতো না হয় সে মন্তব্যও করেন সালাউদ্দিন আহমেদ।

সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান কখনো কবর দেয়া যায় না। পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬