গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ

০৫ জানুয়ারি ২০২৫, ১০:০৯ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লোগো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লোগো © সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৪ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক  প্রতিবাদবার্তায় এ বিষয়ে জানানো হয়েছে।

প্রতিবাদবার্তায় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, 'জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে অংশগ্রহণকারী গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। জুলাই অভ্যুত্থানের পর যখন দেশের জনগণ একটি নতুন ও সুষ্ঠু রাজনৈতিক ধারার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন এমন সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য মারাত্মক হুমকি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

এর আগে, গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসান। 

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬