ট্রেন বিকল হওয়ায় মেট্রো স্টেশনে আটকে আছেন যাত্রীরা

০৫ জানুয়ারি ২০২৫, ১০:২৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM

ট্রেন বিকল হওয়ায় মেট্রোরেলের পল্লবী স্টেশনে আটকে আছেন যাত্রিরা। রবিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০ টা থেকে ২০ মিনিটের বেশি সময় ধরে যাত্রিদের অপেক্ষা করতে দেখা যায়।

১০ টার পরে স্টেশনের মাইকে ঘোষণা দিয়ে বলা হয়, সামনের ট্রেনটি ফল্ট করায় ট্রেনটি ছাড়তে বিলম্ব হচ্ছে। ঠিক কতক্ষণ বিলম্ব হবে সেটির কোনও নির্দেশনা এখনো পাওয়া যায়নি। যাত্রিদের ধৈর্য্ ধরে অপেক্ষা করার অনুরোধ।

স্টেশনে অপেক্ষারত মো. ইয়ামীন নামের একজন ১০ টা ৬ মিনিটের দিকে ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, ‘২০ মিনিট ধরে পল্লবী মেট্রো স্টেশনে আটকে আছি। আগের ট্রেনে নাকি সমস্যা হয়েছে, তাই এই ট্রেন ছাড়ছে না। এদিকে অফিসে প্রবেশের সময় পার হয়ে যাচ্ছে। পল্লবী মেট্রো স্টেশন, মিরপুর।’

পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ট্রেনের দরজা খোলা অবস্থায়। ভেতরে সবাই ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করছেন।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬