আমার নাম ব্যবহারে তদবির বিবেচনার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম

০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ বিষয়ে বিবৃতি দেন তিনি।

পোস্টের বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ সুবিধা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তর ও সংস্থায় আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে তদবির বা কাজ উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি আমার স্বাক্ষর নকল বা জাল করে আমি সুপারিশ করেছি মর্মে বিভিন্ন দপ্তরে আবেদন দাখিল করছে।’

‘এ ধরনের কোনো তদবির বা সুপারিশ আমলে না নিয়ে বরং তাৎক্ষণিকভাবে আমার একান্ত সচিবকে অবহিত করার নির্দেশনা দিয়ে সব সরকারি দপ্তর ও সংস্থায় চিঠি পাঠানো হয়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬