বাংলাদেশ ও চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা

২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন © সংগৃহীত

বাংলাদেশ ও চীনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মানবোধ ও আত্মবিশ্বাসের ওপরে গড়ে উঠেছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাণিজ্য, জলবায়ু সংকট, রোহিঙ্গা সমস্যা, এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ কাজ করবে। এতে দুদেশের স্বার্থ নিশ্চিত হবে।
 
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, আগামীতেও ব্যবসা বাণিজ্য, তথ্য ও প্রযুক্তিসহ বাংলাদেশের সব উন্নয়ন অগ্রযাত্রায় চীন একসঙ্গে কাজ করে যাবে।

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬