সাকমিডের আয়োজনে ‘ডিসেমিনেশন কর্মশালা: অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
কর্মশালা

কর্মশালা © সংগৃহীত

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এর আয়োজনে ‘ডিসেমিনেশন কর্মশালা: অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘যশোর জেলায় সুশীল সমাজ প্রতিষ্ঠান (সিএসও) ও গণমাধ্যমের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে এখানকার প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণ ও অধিকার আদায়ে তাদের কণ্ঠস্বর জোরদারকরণ’ প্রকল্পের অধীনে সহ-আয়োজক জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট এর সম্মেলন কক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাকমিড-এর বোর্ড অব ট্রাস্টিস এর সদস্য নজর-ই-জিলানী। জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট এর পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মারুফ নাওয়াজ-এর সভাপতিত্বে কর্মশালায় সাকমিড এর প্রকল্প পরিচালক সৈয়দ কামরুল হাসান, প্রকল্পের সহ-অংশীদার দৈনিক গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ প্রকল্পের ফেলোগণ, ফ্যাক্ট-চেকার, সাংবাদিকবৃন্দ বিভিন্ন সিএসও-এর নেতৃস্থানীয় প্রতিনিধিগণসহ প্রায় ৩০ জন উপস্থিত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম। কর্মশালায় প্রকল্প সংক্ষেপ উপস্থাপনা করেন সাকমিড-এর কর্মসূচি কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম ও আবু সুফিয়ান।

উল্লেখ্য, সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর তত্ত্বাবধানে জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ মেয়াদে দৈনিক গ্রামের কাগজের সহ-অংশীদারিত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গণমাধ্যম সাক্ষরতা বৃদ্ধি, নারী উন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ প্রদানসহ নানান উন্নয়নমূলক কর্মসূচি সম্পাদন করেছে।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence