স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ PM
খেরুয়াজানী ইউনিয়ন

খেরুয়াজানী ইউনিয়ন © সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীর মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই মারা গেছেন স্ত্রীও। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বন্দগোয়ালীয়া পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া দম্পতি হলেন স্থানীয় বাসিন্দা মো. আলিম উদ্দিনের দ্বিতীয় ছেলে মোহাম্মদ আলী ওরফে মুহাম্মদ মিস্ত্রি (৬০) এবং তার স্ত্রী সেলিনা বেগম (৪৫)। পরিবারের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে প্রথমে মোহাম্মদ আলীর মৃত্যু হয়। এর কিছুক্ষণের মধ্যেই মারা যান তার স্ত্রী সেলিনা বেগম।

মরহুমের স্বজন দেলোয়ার জানান, মোহাম্মদ আলী এর আগে তিনবার স্ট্রোক করেছিলেন। গত পরশু তাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। বুধবার সকালে সেলিনা বেগম স্বামীর বাড়িতে যান। পরে স্বামীর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি সেখানে যান। কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। এরপর সেলিনা বেগম দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান। অল্প সময়ের মধ্যে তারও মৃত্যু হয় বলে জানান দেলোয়ার।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার মাগরিবের নামাজের পর বন্দগোয়ালীয়া পুরাতন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বামী-স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত এই দম্পতি তিন মেয়ে ও দুই ছেলেসন্তানের জনক-জননী ছিলেন। তাদের মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬