বিএসএফের বিরুদ্ধে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
বিএসএফ

বিএসএফ © সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে অন্তত ১৩ বাংলাদেশিকে আটক করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

রোববার (২২ ডিসেম্বর) রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার (২৩ ডিসেম্বর) বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে বলে স্থানীয় একাধিক সূত্র থেকে তথ্য পাওয়া গেছে। কিন্তু মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭টা পর্যন্ত বিজিবি বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো মিসিং কেসও করা হয়নি।

স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কীভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি ইউপি সদস্য মান্নান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। তবে অফিশিয়ালি কোনো তথ্য নেই থানা-পুলিশের কাছে। অফিশিয়ালি কোনো কিছু জানলে জানানো হবে।

পবিত্র ঈদুল ফিতর আজ
  • ২১ মার্চ ২০২৬
সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence