বিটিএসে ‘আসক্ত’ দুই মাদ্রাসা ছাত্রী নিখোঁজ 

১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM

© সংগৃহীত

বিটিএস ‘আসক্তিতে’ নেত্রকোনা থেকে বাড়ি ছেড়েছেন নেত্রকোনার মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রী। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জেলার আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, মোবারকপুর গ্রামের রবিউল আওয়ালের মেয়ে মীম (১২) এবং একই উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে কামরুন্নাহার (১৩) হজরত ফাতেমা (রহ.) মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে। তারা পরিবারের আজান্তে স্মার্ট ফোনের মাধ্যমে বিটিএসে আসক্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন দোকান থেকে বিটিএসের বিভিন্ন স্টিকার সংগ্রহ করে এবং সর্বশেষ শুক্রবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে তারা বের হয়ে যায়। সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যরা রাত ১১টায় আটপাড়া থানাকে এ ব্যাপারে অবগত করেন। তবে নিউজ লেখা পর্যন্ত আটপাড়া থানায় এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

নিখোঁজ মীমের পিতা রবিউল জানান, আমরা আত্মীয়স্বজনসহ সব জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও তাদের সন্ধান পাইনি। তারা মানব পাচারকারী গ্রুপ বিটিএসে আসক্ত ছিল। কামরুন্নাহারের পিতা আব্দুল খালেক জানান, তারা লুকিয়ে স্মার্ট ফোন ব্যবহার করে বিটিএসে আসক্ত হয়ে পড়ে। আমরা এ ব্যাপারে জানতাম না। বাড়ি থেকে চলে যাওয়ার পর দেখতে পাই যোগাযোগমাধ্যম ফেসবুকে অনলাইন পেজ ‘বিটিএস ফ্যান ক্লাবে’ যুক্ত ছিল তারা।

এ ব্যাপারে আটপাড়া উপজেলার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান বিকেলে জানান, নিখোঁজ পরিবারের সদস্যরা আমাকে অবগত করেছেন। আমি তাদের লিখিত অভিযোগ করতে বলেছি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
নেত্রকো

মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৮ অক্টোবর ২০২৬