অস্থিতিশীল পরিবেশের পেছনে ইন্ধনদাতাদের খুঁজে বের করা হবে: সেনাবাহিনী

২৮ নভেম্বর ২০২৪, ০৫:১৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
কর্নেল ইন্তেখাফ হায়দার খান

কর্নেল ইন্তেখাফ হায়দার খান

দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে যারা ইন্ধন দিয়েছে তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট কর্নেল ইন্তেখাফ হায়দার খান।

তিনি বলেন, সব ঘটনার প্রতিবাদ সহিংসভাবে করতে হবে, তা নয়। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে যারা ইন্ধন যুগিয়েছেন, তাদের খুঁজে বের করা হবে।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত অরাজকতা প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদেশী কূটনৈতিক ব্যক্তি-দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রের কেপিআই ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা, কল কারখানা সচল রাখা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চিহ্নিত অপরাধী ও নাশকতামূলক কাজের ইন্ধনদাতাদের গ্রেপ্তার করাসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সার্বিকভাবে দায়িত্ব পালন করছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে কর্নেল ইন্তেখাফ হায়দার খান বলেন, গত দুই সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে শিল্পাঞ্চলে ৪০টি অস্থিতিশীল পরিস্থিতি ও ১৮টি সড়ক অবরোধের ঘটনা নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে সেনাবাহিনী। শিল্পাঞ্চল ছাড়াও ৬৩টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ১ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেনাবাহিনীর এই কর্মধারা বিনা বাধায় সম্পন্ন হয়নি। ২০ জুলাই থেকে অদ্যাবধি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর ১২৩ জন সদস্য হতাহত হয়েছেন। তাদের মধ্যে একজন কর্মকর্তা শাহাদত বরণ করেছেন। ৯ জন কর্মকর্তাসহ ১২২ জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন, যোগ করেন তিনি।

‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence