শিক্ষার্থীদের সংঘর্ষে ইন্ধন থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রেস সচিব

২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম © সংগৃহীত

শিক্ষার্থীদের কোন ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের সংঘর্ষ ও সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

রাজধানীতে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

সোমবার (২৫ নভেম্বর) তিনি বলেন, ‘সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘাত-সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কি-না- আমরা খতিয়ে দেখছি। শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের অন্য যে কোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, রাজধানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত দুইদিনে হামলা ও সংঘর্ষে জড়ায় ড. মাহবুবুর রহমান মোল্লা, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এতে তিন জন নিহত ও শতাধিক আহত হওয়ার কথা জানায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ।

এ ছাড়া সম্প্রতি তিতুমীর কলেজ, ঢাকা ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬