ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত

২৫ নভেম্বর ২০২৪, ০৩:১৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল হাইকোর্ট বিভাগকে এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। সাধারণ নাগরিকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পরে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, চেম্বার আদালত হাইকোর্টের রায়ে এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন। এই আদেশের ফলে ঢাকার রাস্তায় যেসব ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে, সেগুলো চলাচল করতে আইনগত কোনো বাধা নেই। 

রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও বলেছেন, চেম্বার আদালতের আদেশের ফলে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই।

আরও পড়ুন: ব্যাটারিচালিত রিকশার সমস্যা সমাধানে ৮ সুপারিশ যাত্রী কল্যাণ সমিতির

এর আগে সকালে ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেন আদালত।

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব,আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬