দিনাজপুরে তারেক রহমানের পক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদল

২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
টিম ২৬ এর প্রতিনিধি দল

টিম ২৬ এর প্রতিনিধি দল © টিডিসি ফটো

দিনাজপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী সাংগঠনিক পুনর্গঠনের লক্ষ্যে টিমভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে মতবিনিময় ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন। রবিবার (২৪ নভেম্বর) দিনাজপুর সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে এ সভা করেন তারা।

এই সময় টিম ২৬ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও টিম লিডার সাইদ আহমেদ।

আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য খোরশেদ আলম লোকমান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং টিম সদস্য সোহেল রানাসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা।

মতবিনিময় সভা শেষে জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে টিম ২৬ এর প্রতিনিধিগণ ফুটবলসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিমগাছ রোপণ করেন।

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬