১২ দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা

২৪ নভেম্বর ২০২৪, ০১:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
২ দফা দাবিতে বিক্ষোভ করছেন রিকশাচালকরা

২ দফা দাবিতে বিক্ষোভ করছেন রিকশাচালকরা © সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করছেন রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। রোববার (২৪ নভেম্বর) সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, গাবতলী, পল্টন, গুলিস্তান ও হাইকোর্ট সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছে অনেক মানুষ।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, হঠাৎ সকাল সাড়ে ১০টা দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল্লা আল কাফি।

ট্যাগ: আন্দোলন
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬