শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে নির্দেশ জবি প্রশাসনের

২২ নভেম্বর ২০২৪, ০২:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৭ নভেম্বরের মধ্যে সবার সম্পদের বিবরণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের সই করা এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ২২ সেপ্টেম্বর ০৫.০০.০০০০.১৭৩.২২.০২৭.২৪-১৪৮ সংখ্যক স্মারকে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদ বিবরণী প্রস্তুত করে আগামী ২৭ নভেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানোর অনুরোধ করা হলো।

এর আগে চলতি বছরের ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ হয়।

বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই নির্দেশ দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬