তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

২০ নভেম্বর ২০২৪, ০২:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে

তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে © সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ৯টায় জেলার আবহাওয়া অফিস জানিয়েছে যে সেখানকার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। 

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। হিমালয়-সংলগ্ন হওয়ায় এ জেলার তাপমাত্রা দিন দিন কমছে। 

নদী ও সমতলের চা-শিল্প এলাকা হওয়াতে এ উপজেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে হিমালয় পর্বতের নিকটবর্তী হওয়ায় এ জেলাসহ তেঁতুলিয়া উপজেলায় শীতের প্রকোপ বেশি।

অপর দিকে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে শীত। শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকালে সবুজ ঘাসে জমছে শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা-বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে। 

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close